কাশ্মীর....নিরস্ত্র কিশোর-তরুণদের উপর Pellet বুলেটের ব্যবহার ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের জনগণের আজাদীর সংগ্রামের কথা সবারই জানা--যদিও চারিদিকে নীরবতার দেয়ালও প্রবল। সম্প্রতি সেখানে নতুন করে দমন পীড়ন চলছে। পাশাপাশি নতুন ধরনের যুদ্ধাপরাধও ঘটছে। গত ১০ দিনে সেখানে ৪০ জনকে গুলি করে মারা হয়েছে। আহত প্রায় ১ হাজার ৮০০ জন। এই আহতদের অনেকেই মূলত Pellet বুলেটে আঘাতপ্রাপ্ত। আগের চেয়ে এর ব্যবহার অনেক বেড়ে গেছে। ভারতের সেনাবাহিনী সেখানে বেসামরিক মানুষের উপর, বিশেষত শিশু-কিশোর- তরুণদের বিরুদ্ধে যুদ্ধাবস্থার মতো Pellet বুলেট ব্যবহার করছে।
Pellet বুলেটগান হলো, নতুন ধারার এক শর্টগান। যার ব্যবহারে আক্রান্ত ব্যক্তির মৃত্যু হবে না, কিন্তু শারীরিক ক্ষতি হবে। শরীরের উপরের অংশে, বিশেষত চোখে আক্রান্ত হলে তাতে ব্যপক ক্ষতি হয়। SOP বা Standard Operating Procedure অনুযায়ী...লাঠি-টিয়ার গ্যাস ইত্যাদি ব্যবহার করেও বেসামরিক জনতাকে শান্ত করা না গেলেই কেবল কোমরের নিচে লক্ষ্য করে Pellet বুলেট ব্যবহার করা যায়।
বিবিসি থেকে নেয়া নীচের এক্সরে এবং ছবি দেখুন, কীভাবে কাশ্মীরীদের উপর এই বুলেট ব্যবহার করা হচ্ছে। এভাবেই অধিকাংশ ক্ষেত্রে, আক্রান্তরা কিশোর-তরুণ এবং তাদের মুখ লক্ষ্য করে এটা ছোড়া হচ্ছে। গত ১০ দিনে ৯০ শতাংশ আহত কোমরের উপর Pellet বুলেটে আক্রান্ত।
কাশ্মীরের রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, এটা একটা সচেতন সামরিক কৌশল। কিশোর তরুণদের খুন না করে--কাশ্মীরী পরিবারগুলোর উপর আহতদের চিকিতসার বোঝা চাপিয়ে দেয়া হচ্ছে। কারণ চোখে ও মুখমন্ডলে এইরূপ আহতদের চিকিতসা অত্যন্ত ব্যয়বহুল। উপরন্তু পরিবারগুলো দীর্ঘমেয়াদে এইরূপ আহতদের নিয়ে ব্যস্ত ও বিপন্ন হয়ে পড়বে।
গত ১০ দিনে শ্রী নগরের দুটি হাসপাতালে এরকম ৪৪৭ তরুনের সার্জারি হয়েছে। যার মধ্যে ১৪৩ জন ছিল চোখে আক্রান্ত।
[ছবি এবং এক্সরে বিবিসির সৌজন্যে...যার লিংক রয়েছে মন্তব্য কলামে]

No comments:
Post a Comment