আর্টিজানে থাকা ও সন্দেহের চূড়ান্তে এখন যে রয়েছে সেই হাসনাতের ও তার স্ত্রী'র বক্তব্যের ব্যাপারে কয়েকটি জিনিস হয়তবা বিশেষজ্ঞরা খতিয়ে দেখেছেন। কিন্তু এই ব্যাপারে আমাদের মত আম পাব্লিক জানতে চায়।
(১) তার মেয়ের জন্মদিন ছিলো বলে সে বলেছে। এটি কি খতিয়ে দেখা হয়েছে, যে ওইদিন মেয়েটার আদৌ জন্মদিন ছিলো কি না?
(২) হাসনাতের পেছনে যে মহিলা গুলো বের হয়ে গিয়েছে, তাদের কে কেন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না? হাসনাতের স্ত্রী বলেছে যে তাদের কলেমা পড়তে বলা হয়েছিলো। এটা কতদূর সত্য? উনাকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ কি করা হয়েছে?
(৩) ভারতীয় নাগরিক তারিশি জৈন এর বাবা বলছে ভোর ৬ টায় তারিশি তাঁকে ফোন দিয়েছিলেন। কিন্তু ঘটনার পর বর্ণনায় জানা গেলো ঢুকবার পর পর তারিশিকে গুলি করে বা কুপিয়ে মেরেছে। তাহলে কোনটা সত্য?
(৪) হাসনাতের পেছনে যে মহিলা গুলো ছিলো, ঠিক তারই পেছনে একটা কালো গেঞ্জি, নেভী ব্লু স্কিনি প্যান্ট পরা একটা ছেলে ছিলো যার জুতার রঙ ছিলো কালো কিন্তু সৌল ছিলো সাদা। সেই ছেলেটা কে?
(৫) রয়েল ব্লু শার্ট পরা একজন মোটামত লোক একটা বাচ্চা হাতে করে বের হয়েছিলো। সেই লোকটাই বা কে? হাসনাতকে নিয়ে কথা বলছি কিন্তু এই লোকটার ব্যাপারে কিছুই জানতে পারলাম না। কেন?
(৬) বন্ধুদের বাঁচাতে ফারাজ সেখান থেকে সুযোগ থাকার পরেও বের হয়নি। এই তথ্য পত্রিকা ওয়ালারা কোথায় পেলেন? কিভাবে এই তথ্য জানা গেলো?
উত্তর গুলো জানা জরুরী

No comments:
Post a Comment