Tuesday, 13 September 2016

ইংল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ ভ্রমণ ও সন্ত্রাসী হামলার ভয়

বাংলাদেশে তিনটি ওয়ানডে ও দুইটি টেস্ট ম্যাচ খেলতে ইংল্যান্ড দলের অক্টোবর সফরকে কেন্দ্র করে শুরু হয়েছে নতুন শংকা। বাংলাদেশে অব্যাহত সন্ত্রাসী হামলা ও গুপ্ত হত্যার নানাবিধ ঘটনায় শ্নগকিত হয়ে পড়েছে ইংল্যান্ড। এখন তাঁদের বাংলাদেশ সফর হবে কি হবেনা এটি ঝুলে রয়েছে অনেকটা ভাগ্যের মতনই।

সাম্প্রতিক সময়ে ঢাকায় ইংল্যান্ড ক্রিকেট দলের নিরাপত্তা প্রধান সহ ই সি বির অনেক কর্তা ব্যাক্তিরা ঘুরে গেছেন বাংলাদেশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা বুঝে নেবার জন্য। এসময় তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশের গোয়েন্দা বিভাগ সহ সরকারের অনেক উচ্চ পর্যায়েও বৈঠকের পর বৈঠক করেন।

বাংলাদেশের মত এমন একটি দেশে জঙ্গীদের উৎপাত হবে এমনটা কোনোদিন ভাবিও নি। ব্লগারদের হত্যা করবার পর সরকারের গা ছাড়া ভাব আর উদাসীনতা এখন গুলশান হামলার মত ঘটনার জন্ম দিয়েছে। প্রখ্যাত লেখক হুমায়ুন আজাদের উপর জঙ্গীদের আক্রমনের পরেও সরকার কখনোই এইসব হামলার ব্যাপারে গুরুত্ব দেয়নি যার ফলাফল হিসেবে ডক্টর অভিজিৎ রায়, রাজীব হায়দার, জুলহাজ মান্নান, মাহবুব তনয়, রাকিব মামুন, ফয়সাল আরেফীন দীপন, অনন্ত বিজয় দাশ, ওয়াশিকুর বাবুদের মত তরুন লেখকেরা অকাতরে প্রাণ দিয়েছেন জোঙ্গী খুনীদের হাতে।