আমার সম্পর্কে

আমি সিদ্দিক। পুরো নামটি নিরাপত্তা ও পারিবারিক কথা চিন্তা করেই আর দিচ্ছিনা। যেহেতু ব্লগে এই নামেই আমাকে সবাই চেনে সেহেতু শুধু এক নামটিই আমি ব্যবহার করছি এখানে। 

বাংলাদেশেই আমার শৈশব আর কৈশোর কেটে গেছে জন্মের পর পর।চট্রগ্রাম ক্যান্টনমেন্টে বা আর পার্শ্ববর্তী এলাকাতেই মূলত আমার বেড়ে ওঠা। চট্রগ্রাম মুসলিম হাই স্কুল থেকে এস এস সি এবং চট্রগ্রাম ক্যান্ট পাবলিক থেকে এইচ এস সি পাশ করে উচ্চতর শিক্ষার জন্য ইংল্যান্ডে আগমন। 

ইংল্যান্ডে থাকাকালীন সময়টা বলা যেতে পারে আমার আরেকটা জন্ম। আরো গভীরভাবে বললে পুনঃজন্ম। বাবা-মা রক্ষনশীল পরিবেশে মানুষ করলেও আমি এইখানে এসেই আসলে ধর্ম সম্পর্কে বিরাগ অনুভব করি ও চিন্তা করতে থাকি যার ফলশ্রুতিতে ২০১৫ সালের শেষের দিকে ইসলাম ধর্ম ত্যাগ করি।

এই পুরো সিদ্ধান্ত নেয়ার ব্যাপারটি আমার জন্য খুবই কঠিন সিদ্ধান্ত ছিলো। একদিকে গোড়া ধর্মীয় পরিবেশ ও তার সাথে পরিবারের কড়া অনুশাষন, এগুলো সব কিছু ভেদ করে ধর্ম ছাড়ার সিদ্ধান্ত শুধু কঠিন-ই নয় বরং বাংলাদেশের প্রেক্ষাপটে ঝুঁকিপূর্ণ। এই ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত আমি নিয়েছি শুধু একটি কারনেই আর সেটি হোলো অদেখা কোনো সত্বার উপর বিশ্বাস রাখবার মত গ্লানি আর কষ্টের আর কিছু নেই। সারাক্ষন খালি নানাবিধ নিয়ম কানুন, এইটা কর, ঐটা কর, এসব সবকিছুই যন্ত্রনার।

আমি লেখালেখি করি চলমান রাজনীতি, ধর্মীয় জঙ্গীবাদের উত্থান, দর্শন, সাহিত্য ইত্যাদি বিষয়ে। ভালো লাগে নিজের কথা বলতে ও সেগুলো অন্যের সাথে শেয়ার করতে।

আমি মনে করি জীবন একটাই আর এটিকে যত সুন্দর করে ব্যবহার করা যায় সেটিতেই পূর্ণ প্রাপ্তি।

এইভাবেই আমার জীবন চলছে...চলে যাচ্ছে।


No comments:

Post a Comment