Thursday, 10 March 2016

লাল মসজিদের খতিব আব্দুল আজিজ

পাকিস্তানের লাল মসজিদের খতিব আবদুল আজিজ লোকটা ইসলামের কিছুই জানে না। লোকটা বলে কিনা তালেবানদের বিরুদ্ধে অভিযান অনৈসলামিক! 

তার উচিৎ বাংলাদেশের মডারেট মুসলিমদের কাছ থেকে ইসলাম শিখে যাওয়া। যারা "সালাফি সেক্যুলার" ট্যাগ মারে রোজ তাদের কাছ থেকে কুরআন-হাদিস জেনে নেওয়া। 

লোকটা আবার চ্যালেঞ্জ জানিয়েছে বাংলাদেশ, ভারত থেকে আলেম-ওলামাদের ডেকে আনলে তিনি প্রমাণ করে দিবেন তালেবানদের উপর হামলা অনৈসলামিক। লোকটাকে আচ্ছা মত ইসলাম শিক্ষা দেয়ার জন্য মডারেট মুসলিম আর সালাফি সেক্যুলার ট্যাগঅলাদের পাকিস্তানের লাল মসজিদের খতিবের কাছে পাঠানোর দাবী জানাচ্ছি!
খতিব সাহেব আবার বেশ রসিক, তিনি নিহত শিশুদের বাবা-মাকে সমবেদনা জানিয়েছে! সঙ্গে বলেছে তালেবানদের স্কুলে হামলার প্রতিক্রিয়াটা বিবেচনায় নিতে! মডারেটরা, নাস্তিকদের ইসলাম শিক্ষা না দিয়ে এবার খতিব সাহেবকে দিন।মডারেটরা প্রকৃত মুসলমান নয়। এরা এদের থেকেও খারাপ। প্রকৃত মুসলমান যারা অন্তত: ধর্মের অনাচারগুলো অস্বীকার করেনা বরং কিছুটা প্র্যাকটিস করে আর মডারেটরা ধর্ম সম্পর্কে না জেনে তার নিজের ভুল জানাটাকে ধর্মের নামে চালায়। 

ধর্মের ভুলটা আড়াল করে তাকে সঠিক ও গ্রহনযোগ্য করার চেষ্টা চালায় এসব ভন্ডরা !

No comments:

Post a Comment